আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর আত্রাইয়ে নৈশকালীন অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্র ‘আলোর সন্ধানে’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে

2026-10-23T19:45:58+06:00
2026-10-23T19:45:58+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন
​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম  
ছবি-যাযাদি
নওগাঁর আত্রাইয়ে নৈশকালীন অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্র ‘আলোর সন্ধানে’  এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির যাত্রা শুরু হয়। ​আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা।

​‘আলোর সন্ধানে’ শিক্ষা কেন্দ্রের পরিচালক ও সাবেক ব্যাংক কর্মকর্তা হামিদুল হক রানুর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ​আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান ডলার, ​উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, ​উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকি শাহিন, ​বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান সাবু, ​রোম্মানুল হক, ​ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষ ও ব্যস্তজীবনের কর্মজীবীদের ধর্মীয় শিক্ষা সহজতর করতে এই কেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখবে। বিনামূল্যে নামাজ ও শুদ্ধ আরবি শিক্ষার এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত