ইওরোপের তিন দেশ থেকে ফিরল আরো ৩৫ বাংলাদেশি

যাযাদি রিপোর্ট

প্রথম পাতা

ইওরোপের তিন দেশ ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে ইটালি থেকে ১৯, গৃস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ছয় বাংলাদেশি

2026-10-24T00:00:00+06:00
2026-10-24T16:31:08+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
ইওরোপের তিন দেশ থেকে ফিরল আরো ৩৫ বাংলাদেশি
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৪:৩১ পিএম (প্রিন্ট সংস্করণ)

ইওরোপের তিন দেশ ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে ইটালি থেকে ১৯, গৃস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ছয় বাংলাদেশি দেশে ফিরেছে। ইমিগ্রেশন পুলিশ ও এয়ারপোর্ট সূত্র বলেছে, শুক্রবার ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে (পিভিজি-৯৪৪৫) সকাল সোয়া আটটায় ৩৫ বাংলাদেশি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌছায়। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সিলিং ও নিজ নিজ বাড়ি পৌছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইওরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৩৫ জনের ফেরত আসার বিষয়ে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম এন্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, ‘একটি বিশেষ প্লেনে ইটালি থেকে ১৯, গৃস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ছয় বাংলাদেশি দেশে ফিরছে। সবাইকে ইওরোপিয়ান ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রজেক্টে থেকে এয়ারপোর্টের সহায়তা দেয়া হয়েছে। পরবর্তী সময় কাউন্সিলিং ও প্রশিক্ষণ শেষে সবাইকে অর্থনৈতিক সহায়তা দেয়া হবে।’

ইওরোপ থেকে নথিপত্রহীন বা অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনতে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইওরোপিয়ান দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাচ হাজার বাংলাদেশি ফেরত এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফেরত এসেছেন সাইপ্রাস, ইটালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।

এ বিষয়ে শরিফুল হাসান বলেন, ‘গত কয়েক বছরে ইওরোপ থেকে ফেরত আসা সবচেয়ে বেশি লোক আমরা পেয়েছি ইটালি, গৃস ও জার্মানি থেকে। ফিরে আসা ব্যক্তিদের এয়ারপোর্টে জরুরি সহায়তা, কাউন্সিলিং ও পরে অর্থনৈতিক সহায়তা দেয়া হয়, যাতে তারা আবার ঘুরে দাড়াতে পারে।? পাশাপাশি জীবনের ঝুকি নিয়ে যেন লোকজন ইওরোপে না যায়, সে জন্য সারা দেশে সচেতনতা তৈরির কাজ চলছে। এর বাইরে বৈধভাবে বাংলাদেশ থেকে ইওরোপে কর্মী নেয়ার উদ্যোগ আরো জোরদার করছে সরকার।’

প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত