বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে

যাযাদি রিপোর্ট

প্রথম পাতা

* ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য রাজনীতি করেন* দেশের সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়বিরোধী দলকে

2026-10-24T00:00:00+06:00
2026-10-24T16:30:36+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে
জামায়াতকে উদ্দেশ্য করে প্রতি মন্ত্রী শাহে আলম 
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৪:৩০ পিএম (প্রিন্ট সংস্করণ)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী মীর শাহে আলম
* ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য রাজনীতি করেন
* দেশের সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘জামায়াতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিয়েছেন যে, বিরোধী দল খাচ্ছে চকোলেট আর সরকারি দল খাচ্ছে বিরিয়ানি। আমি এর জবাবে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকোলেট পাচ্ছে। এর আগে বিএনপি বিরোধী দলে ছিল। চকোলেট কেন? আমাদের বসারই জায়গা দেয়নি।’ শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

প্রতি মন্ত্রী বলেন, ‘আমরা কি খাচ্ছি সেটা অন্য আলোচনা। কারণ আমরা খাচ্ছি ঘরের মধ্যে। আপনারা তো দেখছেন না। কিন্তু আপনাদের চকোলেট পাচ্ছেন এটা স্বীকার করেছেন। তার মানে বাংলাদেশের বিরোধী দলের কম-বেশি হলেও মূল্যায়ন আছে। এবং তাদের কথা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা শুনছি।’ 

ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য রাজনীতি করেন
বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। নির্বাচনের মধ্যে দুর্গা উৎসবে যেভাবে গিয়ে আপনারা ঢাকের তালে নেচেছেন রোজা এবং পূজাকে এক করেছেন এবং পূজা মণ্ডপে যেভাবে ঘোরাঘুরি করেছেন আমরা কিন্তু এবার আপনাদের কোনো পূজা মণ্ডপে দেখিনি। এই যে ধোকাবাজির রাজনীতি সস্তা রাজনীতি ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য জনগণের জন্য রাজনীতি করেন।’

প্রতি মন্ত্রী বলেন, ‘বিরোধী দলকে শুধু এটুকুই বলব বাকস্বাধীনতার মধ্যে বক্তব্যের শালীনতা যেন থাকে। এটা আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব।’ বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দেশের মানুষ ও ভোটাররা তা ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়
বিএনপি বাংলাদেশি জাতীয়বাদকে ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো ধর্ম, কোনো বিশেষ গোষ্ঠী বা কাউকে পুজি করে রাজনীতি করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নাই। আমরা দেশের সব ধর্ম, মানুষ, জাতিগোষ্ঠী থেকে শুরু করে বৌদ্ধ, কৃশ্চিয়ান, হিন্দু, মুসলিম এবং বাংলাদেশের পাহাড়ি থেকে শুরু করে যারা বসবাস করেন সবাই বাংলাদেশি। সবাইকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করতে চায়।’

জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে প্রতি মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে বিরোধী দল পার্লামেন্টে বক্তব্য দিচ্ছে। এ ক্ষেত্রে সরকারকে সময় দেয়া উচিত। অথচ পার্লামেন্টের বাইরে গিয়ে তারা ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লং মার্চ করছে।’ তিনি বলেন, ‘তেল ও গ্যাসের দাবিতে লাখ লাখ টাকা খরচ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লং মার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লং মার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও পার্লামেন্টে আলোচনা করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘যেসব বিষয়ে বিরোধী দলের কথা বলার আছে, সেসব বিষয়ে পার্লামেন্টে এসে বক্তব্য দিতে হবে।’ পরে প্রতি মন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন।

প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত