বাড়াবাড়ি করলে পুরো ইলেকশন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব

যাযাদি রিপোর্ট

প্রথম পাতা

নির্বাচন ও ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ি করা হলে পুরো ইলেকশন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকার হুশিয়ারি

2026-10-24T00:00:00+06:00
2026-10-24T16:29:08+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
জামায়াত আমিরের হুশিয়ারি
বাড়াবাড়ি করলে পুরো ইলেকশন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৪:২৯ পিএম (প্রিন্ট সংস্করণ)

নির্বাচন ও ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ি করা হলে পুরো ইলেকশন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকার হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে আর কোনো চোরকে ভোট চুরির সুযোগ দেয়া হবে না।

শুক্রবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।

ইলেকশন কমিশনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা— বাড়াবাড়ি করলে পুরো ইলেকশন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেয়া যাবে না।’
জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ এবং দেশের মানুষ আমাদের কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেয়া হয়নি। এ দেশের জনগণই নির্ধারণ করবে কারা দেশ চালাবে, কারা সমাজ পরিচালনা করবে।’
রুকনদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা এখন জামায়াতের প্রতি বাড়ছে। তাই প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল বুঝে নেয়ার ব্যবস্থা করার তাগিদ দেন তিনি।

সিটি কর্পরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নির্দেশ দিয়ে বলেন, মেয়র কিংবা কাউন্সিলর, কোনো পদেই দুর্বল প্রার্থী দেয়া যাবে না এবং কোনো আসন ফাকা রাখা যাবে না; সব জায়গায় যোগ্য প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরো যোগ করেন, সমাজে অবিচার বা অনিয়ম হলে জামায়াত ঘরে বসে তামাশা দেখবে না। নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত