বিশ্ব বাজারে পাচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

যাযাদি ডেস্ক

প্রথম পাতা

মিডল ইস্টের সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কায় জ্বালানি বাজারে তেলের দাম গত পাচ মাসে সর্বোচ্চে পৌছেছে। বৃটিশ মিডিয়া দি

2026-10-24T00:00:00+06:00
2026-10-24T16:19:20+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
বিশ্ব বাজারে পাচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
যাযাদি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৪:১৯ পিএম (প্রিন্ট সংস্করণ)

মিডল ইস্টের সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কায় জ্বালানি বাজারে তেলের দাম গত পাচ মাসে সর্বোচ্চে পৌছেছে। বৃটিশ মিডিয়া দি গার্ডিয়ান এ খবর জানিয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম এক শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৪ দশমিক ৭২ ডলারে ওঠে, যা মে মাসের পর সর্বোচ্চ। ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরেলি নতুন করে হামলা চালালে উপ-সাগরীয় অঞ্চলের তেল স্থাপনা, সাবমেরিন ক্যাবল, ডেটা সেন্টার ও এআই স্থাপনায় হামলা চালানো হবে বলে জানিয়েছে তেহরান। এ খবর জানানোর পর বিশ্ব বজারে তেলের দাম বাড়ল।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ইন্টারএকটিভ ইনভেস্টরের রিচার্ড হান্টার বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের পর ডিপ্লোম্যাটিক পথে না গিয়ে ইরানে নতুন করে সামরিক হামলার কথা ভাবছে আমেরিকা, এমন খবরই দাম বাড়াতে যথেষ্ট ছিল। অনেকে মনে করেছিলেন সংক্ষিপ্ত সংঘাত হবে, কিন্তু এখন তা অষ্টম মাসে। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ব্যারেল প্রতি ৭২ ডলার, কিন্তু এপৃলের শেষ নাগাদ তা বেড়ে ১২৬ ডলারে ওঠে।’

এ সপ্তাহে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। বুধবার ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে চারটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে থাকা সউদি আরব থেকে কিছু ডিপ্লোম্যাটিক এবং আমেরিকান সরকারি কর্মচারিদের পরিবারকে চলে যেতে নির্দেশ দিয়েছে আমেরিকার পররাষ্ট্র দফতর।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানা স্টৃটার বলেন, ‘৩ নভেম্বরের আমেরিকান নির্বাচনের পর ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে আমেরিকান ও ইসরেলি বাহিনীকে নির্দেশ দেয়া হতে পারে, এমন আশঙ্কা বাড়ছে।’ তিনি বলেন, ‘একই সঙ্গে হুথি বিদ্রোহীদের সউদি আরবের স্থাপনায় হামলা এ সপ্তাহে তীব্র হয়েছে, আর হরমুজ প্রণালি পাড়ি দিতে চাওয়া জাহাজগুলোর জন্য যাত্রা এখনো বিপজ্জনক। এখনো সেখানে মিসাইল ছোড়া হচ্ছে।’

প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত