প্যাক্সারের ওয়ারহাউজ উদ্বোধন ইউএস এমবাসাডরের
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:১১ এএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবি বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে পরিচালিত ঢাকা ইপিজেডে এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেড একটি স্মার্ট ওয়ারহাউজ চালু করেছে। বাংলাদেশে নিযুক্ত ইউএস এমবাসাডর ব্রেন্ট টি. কৃস্টেনসেন ১৪ সেপ্টেম্বর এটি উদ্বোধন করেন। তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের প্রয়োজনীয় লেবেল ও অন্যান্য পণ্য দ্রুত ও দক্ষতার সঙ্গে সরবরাহের সক্ষমতা বাড়াতে প্যাক্সার বাংলাদেশের বিদ্যমান কার্যক্রমের সঙ্গে সমন্বিতভাবে অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর এ ওয়ারহাউজ স্থাপন করা হয়েছে। প্রেস রিলিজ