কৃয়েটিভপুল এওয়ার্ড পেল স্টারকম বাংলাদেশ

প্রথম পাতা

আন্তর্জাতিক বিজ্ঞাপন অঙ্গনে বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক। সম্প্রতি বৃটেন ভিত্তি কৃয়েটিভপুল এনুয়াল এওয়ার্ডস ২০২৬-এ দুটি সিলভার

2026-09-16T00:00:00+06:00
2026-09-16T11:09:58+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
কৃয়েটিভপুল এওয়ার্ড পেল স্টারকম বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:০৯ এএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বিজ্ঞাপন অঙ্গনে বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক। সম্প্রতি বৃটেন ভিত্তি কৃয়েটিভপুল এনুয়াল এওয়ার্ডস ২০২৬-এ দুটি সিলভার এওয়ার্ড জিতেছে স্টারকম বাংলাদেশ। স্যামসাং এর জন্য তৈরি ‘এন এড দ্যাট ইরেজেস এডস’ ক্যাম্পেইনের জন্য এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি যে দুটি বিভাগে অংশ নিয়েছিল, দুটিতেই সিলভার জিতেছে স্টারকম বাংলাদেশ। এবারের আয়োজনে ওই দুই বিভাগে সিলভারই ছিল সর্বোচ্চ পুরস্কার। স্যামসাংয়ের মিড-রেঞ্জ এ সিরিজ স্মার্টফোনে থাকা এআই ফিচার অবজেক্ট ইরেজার মানুষের কাছে সহজভাবে তুলে ধরাই ছিল এই ক্যাম্পেইনের লক্ষ্য। তবে ফিচারটি বোঝাতে গতানুগতিক বিজ্ঞাপনের পথ নেয়নি স্টারকম বাংলাদেশ। বরং এমন একটি বিজ্ঞাপন তৈরি করা হয়, যা নিজেই দেখিয়ে দেয় অবজেক্ট ইরেজার কিভাবে  কাজ করে।

ক্যাম্পেইনের ওয়েবসাইটে থাকা বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীরা চাইলে চিহ্নিত করে মুছে ফেলতে পারতেন। স্যামসাংয়ের অবজেক্ট ইরেজার যেমন ছবির অপ্রয়োজনীয় কোনো বস্তু সরিয়ে দেয়, এই ক্যাম্পেইনেও একইভাবে বিজ্ঞাপন মুছে ফেলার সুযোগ রাখা হয়। প্রেস রিলিজ
প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত