এড শিরানের কনসার্টে বিতর্ক: ম্যাকলমোরের ‘ফ্রি প্যালেস্টাইন’ বক্তব্য ও শিল্পীদের নীরবতা নিয়ে তোলপাড়

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

সঙ্গীতশিল্পী এড শিরানের সাম্প্রতিক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম কনসার্টকে কেন্দ্র করে পপ সঙ্গীত জগতে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। কনসার্টের ওপেনিং

2026-09-19T19:21:55+06:00
2026-09-19T19:21:55+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
এড শিরানের কনসার্টে বিতর্ক: ম্যাকলমোরের ‘ফ্রি প্যালেস্টাইন’ বক্তব্য ও শিল্পীদের নীরবতা নিয়ে তোলপাড়
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম  
ছবি-যাযাদি
সঙ্গীতশিল্পী এড শিরানের সাম্প্রতিক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম কনসার্টকে কেন্দ্র করে পপ সঙ্গীত জগতে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। কনসার্টের ওপেনিং অ্যাক্টে আমেরিকান র‍্যাপার ম্যাকলমোর ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়া এবং গাজায় নিহত শিশুদের স্মরণে রচিত গান "হিন্দস হল" পরিবেশন করার পর থেকেই ঘটনাটির সূচনা।

ম্যাকলমোর মঞ্চে দাঁড়িয়ে "ফ্রি প্যালেস্টাইন" স্লোগান দেন এবং পেছনের পর্দায় গাজার ধ্বংসস্তূপের ছবি প্রদর্শন করেন। এরপরই তাঁকে শোয়ের পরবর্তী পর্বগুলো থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনার দায় নিয়ে প্রমোটর, ভেন্যু কর্তৃপক্ষ এবং মূল শিল্পী এড শিরানের মধ্যে এক ধরণের দায় ঠেলাঠেলির সৃষ্টি হয়েছে। স্টেডিয়াম মালিক ও বিলিয়নেয়ার রবার্ট ক্রাফট জানান, বিতর্কিত বক্তব্য ও তথাকথিত ‘হেট স্পিচ’ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এড শিরান জানান, তিনি মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিপক্ষে।

এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য শিল্পীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া ও বিভাজন দেখা গেছে। ফিনিয়াস, ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম এবং আইরিশ ব্যান্ড বেওগার মতো শিল্পীরা মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সরব হয়ে অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অপরদিকে পিংক এবং বয় জর্জের মতো তারকারা সামাজিক মাধ্যমে ম্যাকলমোরের তীব্র সমালোচনা করেছেন।

শিরান নিজেকে "সাংস্কৃতিকভাবে আইরিশ" দাবি করলেও, ফিলিস্তিন ইস্যুতে আয়ারল্যান্ডের স্পষ্ট ও মানবিক অবস্থানের কারণে এখন অনেক আইরিশ শিল্পী তাঁর এই অবস্থান থেকে দূরত্ব বজায় রাখছেন। মঞ্চ থেকে ম্যাকলমোরকে সরানো হলেও শিল্পীদের নৈতিক অবস্থান ও স্বাধীনতার প্রশ্নটি এখন সঙ্গীত জগতে বড় ধরণের আলোচনার জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত