প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৯ পিএম
প্রতীকী ছবিরাজধানীতে ২০ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে নাশকতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কয়েকবারের উপজেলা চেয়ারম্যান আরেকজন যুবলীগে নেতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় তারা আটককৃতরা স্বীকার করেন ২০ সেপ্টেম্বর সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি প্রস্তুতি নিচ্ছিলেন, এদের মধ্যে অনেকেই পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন গত ১৮ সেপ্টেম্বর মগবাজার এলাকায় ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে রাতের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশেও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।