এআই প্রযুক্তির অপব্যবহার করে বিদেশে বসে সরকার পতন সম্ভব নয়

যাযাদি রিপোর্ট

জাতীয়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কিংবা অসৎ উপায়ের মাধ্যমে ভিডিও বানিয়ে বিদেশ থেকে বাংলাদেশে সরকার পতনের দিনস্বপ্ন কোনোদিন পূরণ হবে না

2026-09-23T02:00:49+06:00
2026-09-23T02:00:49+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
এআই প্রযুক্তির অপব্যবহার করে বিদেশে বসে সরকার পতন সম্ভব নয়
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ এএম  
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কিংবা অসৎ উপায়ের মাধ্যমে ভিডিও বানিয়ে বিদেশ থেকে বাংলাদেশে সরকার পতনের দিনস্বপ্ন কোনোদিন পূরণ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর ধলই কাটিরহাট বাজারে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, পলাতক দোসররা নিজেরা পরিবার-পরিজন নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে এখন এ দেশের দরিদ্র ও অসহায় যুবকদের ভুল বুঝিয়ে জীবন বিপন্ন করছে। এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অন্যায়ের বিচার যেমন মহান সৃষ্টিকর্তা করবেন, তেমনি এ দেশের জনগণ ও বঞ্চিত কর্মীরাই এর বিচার নিশ্চিত করবে। যদি সৎ সাহস থাকে এবং নিজেদের নির্দোষ মনে করেন, তবে দেশে ফিরে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হন।

হাটহাজারীতে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি চান না উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, কোনো দরিদ্র ঘরের সন্তান যেন অনর্থক হয়রানির শিকার না হয়। তাই এসব চিহ্নিত অপরাধীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদের পুনর্বাসনে সহায়তা করব। তবে পলাতক ও পরাজিত শক্তির পেছনে হেঁটে কোনো লাভ হবে না।

ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, মহান রাব্বুল আলামিন ছাড়া আর কারও পক্ষে তা রুখে দেওয়া সম্ভব নয়।

আওয়ামী দোসর ও '৭১-এর পরাজিত শক্তির কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, যারা ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বক্তব্যের সঙ্গে ৭১-এর পরাজিত শক্তির বক্তব্যের হুবহু মিল রয়েছে। তাদের স্বপ্ন যে অলীক, তা তারা বুঝতে পারছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সরকারের দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য জনগণের সরাসরি সমর্থনে রাজপথের লড়াই-সংগ্রামের মাধ্যমে নির্বাচিত হয়েছেন—কোনো 'আমি-ডামি' বা রাতের ভোটের মাধ্যমে নয়।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা ও বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং নতুন করে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করছেন। ঠিক এমন মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি ও ২০২৪-এর পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা ভোররাতে হতদরিদ্র যুবকদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ঝটিকা মিছিল ও ভিডিও বানিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে রাজপথেই এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।

ব্যারিস্টার মীর হেলাল দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি এলাকাকে সুপ্ত, গুপ্ত ও পলাতক অপরাধীদের প্রভাব থেকে মুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে।

ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টারের সভাপতিত্বে এবং জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম টুটুল এবং ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম মেম্বারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, আলহাজ্ব রহমত উল্লাহ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম তকি এবং উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত