মাধবদীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, সিএনজি ড্রাইভার আটক

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় সিএনজি চালিত অটোরিকশা ও কভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রীর ১জন ঘটনাস্থলেই নিহত হয়, অপর যাত্রী হাসপালে নেওয়ার পথে

2026-09-25T17:03:12+06:00
2026-09-25T17:03:12+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাধবদীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, সিএনজি ড্রাইভার আটক
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম  
ছবি-যাযাদি
নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় সিএনজি চালিত অটোরিকশা  ও কভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রীর ১জন ঘটনাস্থলেই নিহত হয়, অপর যাত্রী হাসপালে নেওয়ার পথে নিহত হয়েছে। 

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় সিএনজি ড্রাইভার সাগর(২৮) কে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইন দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮ টায় গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯ টায় পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের পিছনে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী  নুর উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের মরদেহ উদ্ধার ও সিএনজি চালককে হেফাজতে নেয়।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো: জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিএনজি ড্রাইভার গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
  বিষয়:   মাধবদী  সড়ক দুর্ঘটনা  সিএনজি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত