প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
ছবি-যাযাদি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষিত হিলি সিপিরোড হতে হাকিমপুর মহিলা কলেজ পর্যন্ত বেহালাদশা সড়কটি ৪ লেনে উন্নীত করার লক্ষ্যে দু'পাশের অধিকগ্রহণকৃত জমি মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর উদ্বোধন করেন।
জয়পুরহাট-(হিসমী)- পুরান আইপল- পাঁচবিবি- হিলি (শহর লিংক সহ) মহাসড়ক উন্নয়ন'প্রকল্পের আওতায় দুই কিঃমিঃ সড়কের জায়গার ক্ষতিগ্রস্ত মালিকদের মধ্যে ২৩ জন জমি মালিকের নিকট ১০ কোটি ৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।এবং অন্যদের মাঝে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে চেক বিতরণ করা হবে।
এউপলক্ষে হাকিমপুর ইউএনও জাজ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ডিসি (জেলা প্রশাসক) মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর সওজ (সড়ক ও জনপদ বিভাগ)'র এক্সইএন (নির্বাহী প্রকৌশলী) মোঃআসাদুজ্জামান,বিএনপি হাকিমপুর উপজেলা শাখা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, উপস্থিত ছিলেন, হাকিমপুর সহকারি কমিশনার (ভূমি) মেহদি ইমাম, দিনাজপুর এল এ শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মনজুর মোরশেদ, সার্ভেয়ার জিয়াউর রহমান, দিনাজপুর সওজ বিভাগের আওতাধীন ফুলবাড়ি সড়ক উপ-বিভাগের এসইডি ( উপ -বিভাগীয় প্রকৌশলী) আমানুল্লাহ আমান,বিএনপি হাকিমপুর পৌর শাখা সভাপতি মোতালেব খান মিঠু প্রমুখ।