মদনে মৃত্যুফাঁদ অদৃশ্য স্পিড ব্রেকার দৃশ্যমান করলো এসএসসি ব্যাচ-২০১৪

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার মদন-কেন্দুয়া সড়কের বিভিন্ন স্থানে থাকা প্রায় অদৃশ্য স্পিড ব্রেকারগুলো রং করে দৃশ্যমান করেছে এসএসসি ব্যাচ-২০১৪ এর শিক্ষার্থীরা।শুক্রবার (২৫ সেপ্টেম্বর)

2026-09-25T17:46:25+06:00
2026-09-25T17:46:25+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মদনে মৃত্যুফাঁদ অদৃশ্য স্পিড ব্রেকার দৃশ্যমান করলো এসএসসি ব্যাচ-২০১৪
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার মদন-কেন্দুয়া সড়কের বিভিন্ন স্থানে থাকা প্রায় অদৃশ্য স্পিড ব্রেকারগুলো রং করে দৃশ্যমান করেছে এসএসসি ব্যাচ-২০১৪ এর শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ওই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকা স্পিড ব্রেকারগুলোতে সাদা ও হলুদ রং করেন তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রং না থাকায় স্পিড ব্রেকারগুলো দূর থেকে বোঝা যেত না। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছিল। শিক্ষার্থীদের এমন উদ্যোগে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

স্থানীয়রা আরও বলেন, এই কাজটি প্রশাসনের করার কথা থাকলেও শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ প্রশংসার দাবিদার।

এসএসসি ব্যাচ-২০১৪ এর সভাপতি আল মামুন আহমেদ (রুকেল) জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই কাজ করেছেন। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে তারা পাশে থাকবেন।
  বিষয়:   মদন  মৃত্যুফাঁদ  এসএসসি ব্যাচ-২০১৪ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত