প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম
ছবি-যাযাদি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নীলফামারী জেলা শাখার উদ্দ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকদল নীলফামারী জেলা শাখার আহবায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামসহ আরো অনেকে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে দেশের উন্নয়ন দৃশ্যমান হতে চলেছে। তাই ফ্যাসিস আওয়ামীলীগ ও একটি স্বাধীনতা বিরোধী শক্তি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেস্টা করছে। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও দেশের সার্বিক নিরাপত্তা বিঘিœত হয় এমন যেকোনো কর্মকান্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।