ঘোড়াঘাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে

2026-10-01T13:03:39+06:00
2026-10-01T13:03:39+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঘোড়াঘাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:০৩ পিএম  
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি বের করা হয়
দিনাজপুরের ঘোড়াঘাটে  ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের  সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল এস ডি ডি বি প্রকল্পের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

 এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকতা মো. মজসুদ রানা। বিশেষ অতিথির রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মো.আফজাল হোসেন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।

এছাড়া বক্তব্য রাখেন, ওসমানপুর কারিতাস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ইনচার্জ সিলভিয়া রোজারিও, এস ডি ডি বি প্রকল্পের এনিমেটর আসুন্তা হেম্ব্রম, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার সভাপতি শ্রী সজল চন্দ্র মন্ডল প্রমূখ। 

 আলোচনা সভা  শেষে  ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১টি করে আম ও মেহগনি গাছের চারা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হয়।

  বিষয়:   ঘোড়াঘাট  প্রবীণ  দিবস 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত