পাকিস্তানে সন্ত্রাসবিরোধী পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার

2026-10-07T13:59:37+06:00
2026-10-07T13:59:37+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৫৯ পিএম  
ফাইল ছবি- সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার (৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ দর্শনের আওতায় পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান টিভির প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ১৩ জন নিহত হন। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে পাকিস্তান রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।

অন্যদিকে, বেলুচিস্তানের মাস্তুং জেলায় পৃথক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর পাচ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানে সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরিতে ভারতের কথিত ভূমিকার কথা তুলে ধরতে বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেশটির সরকার ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে অভিহিত করে থাকে।

বর্তমানে ‘অপারেশন রদ্দ-উল-ফিতনা তিন’-এর আওতায় ওই এলাকাগুলোতে তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান চলছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিকস) তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে তীব্র নিরাপত্তা সংকট চলছে। গত আগস্টে কেপি অঞ্চলে ৫৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যা জুলাইয়ের ৩৬টি হামলার তুলনায় ৫০ শতাংশ বেশি। একই সময়ে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা সাত শতাংশ বেড়ে ৮৯টিতে পৌঁছায়। এতে প্রদেশটিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে চলতি মাসের শুরু এবং সেপ্টেম্বরজুড়ে উত্তর ওয়াজিরিস্তান, মির আলী, বারা, ডেরা ইসমাইল খানসহ কেপির বিভিন্ন এলাকায় একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে বহু সন্ত্রাসী নিহত হন।

এ সময় ডেরা ইসমাইল খানের দারাজিন্দা তহসিলে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন এবং কোহাটের ওল্ড পুলিশ লাইন্সে বড় ধরনের হামলায় ২৩ জন নিহত হন।

অন্যদিকে, বেলুচিস্তানের চাগাই, শাবান, আওয়ারান, জিয়ারত ক্রস ও পিশিন এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী গত কয়েক সপ্তাহে শতাধিক সন্ত্রাসীকে নির্মূল করেছে বলে জানানো হয়েছে।

সূত্র: ডন

  বিষয়:   পাকিস্তান  খাইবার পাখতুনখাওয়া  বেলুচিস্তান  সন্ত্রাসবাদ 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত