ঢাকা উত্তর-দক্ষিণে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় পৃথক প্রকল্পের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

যাযাদি রিপোর্ট

জাতীয়

নগর জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ (IUPHPSP) এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের প্রতি

2026-10-07T15:12:55+06:00
2026-10-07T15:12:55+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
ঢাকা উত্তর-দক্ষিণে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় পৃথক প্রকল্পের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম  
ছবি: যাযাদি
নগর জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ (IUPHPSP) এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার সকাল ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে ক্রিস্টোফ লেমিয়েরের নেতৃত্বে আসা বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ ও প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের পরামর্শকদের বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। সভায় জানানো হয়, ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ প্রকল্পটি মশক ও বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, হাসপাতাল-বহির্ভূত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ, বায়ু ও শব্দদূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ কৌশলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ কমাতে প্রয়োজনীয় সুবিধা তৈরির ওপর গুরুত্ব দিয়ে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতাভুক্ত এলাকা হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার ও তারাব পৌরসভা।

প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

একই সঙ্গে নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক দুটি নতুন প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
  বিষয়:   নগর জনস্বাস্থ্য  বিশ্বব্যাংক  বর্জ্য ব্যবস্থাপনা 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত