ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার আলোচনা

যাযাদি রিপোর্ট

জাতীয়

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা

2026-10-08T16:30:05+06:00
2026-10-08T16:30:05+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার আলোচনা
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম  
ছবি: যাযাদি
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে প্রধান মন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা খাতে সংযোগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির কাজের সুযোগ সৃষ্টির বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া পোশাক, পাট, কৃষি ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও উভয় পক্ষ একমত প্রকাশ করে।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।
  বিষয়:   বাংলাদেশ-ইন্দোনেশিয়া  ভিসা  বাণিজ্য  বিনিয়োগ 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত