কাচা বাজারের ঝাজে বিপাকে মধ্যবিত্তরা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ন্যাশনাল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর মহাসড়কে প্রতিদিন কাচা বাজার বসে। শত শত ট্রাকে বিভিন্ন ধরনের আলু, মরিচ, চিচিংগা, কলাসহ

2026-10-11T00:00:00+06:00
2026-10-11T16:38:21+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
কাচা বাজারের ঝাজে বিপাকে মধ্যবিত্তরা
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১১.১০.২০২৬ ৪:৩৮ পিএম (প্রিন্ট সংস্করণ)

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর মহাসড়কে প্রতিদিন কাচা বাজার বসে। শত শত ট্রাকে বিভিন্ন ধরনের আলু, মরিচ, চিচিংগা, কলাসহ প্রায় ৪০-৫০ প্রজাতির কাচা শাক-সবজি এসে নামে প্রতিদিন ভোরে। শনিবার সকালে কাচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলুর পাইকারি দাম ২২ টাকা, পেয়াজের দাম ৩৫-৩৮ টাকা, চিচিংগার দাম ৬০-৭০ টাকাসহ প্রতিটি জিনিসের দাম কেজিতে পূর্বের তুলনায় সাত-আট টাকা বেড়ে গেছে। যা মধ্যবিত্ত গ্রাহকরা খুচরা বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে অনেকে মন্তব্য করেন।

জানা যায়, ওই এলাকার সব মানুষই কৃষক। কিন্তু প্রয়োজনীয় কাচা শাক-সবজি ক্রয় করতে গিয়ে তাদের হিসাবে মিলছে না। এদিকে পিরিজপুর বাজার থেকে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ, বি-বাড়িয়া, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় বাজার থেকে পাইকাররা এসে এ এলাকার কাচা শাক-সবজি নিয়ে যায় ট্রাক দিয়ে। অথচ এলাকার গরিব কৃষকদের এসব কাচা শাক-সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে। 
ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত