নয় মাসে ছয় হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

ন্যাশনাল

গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত নয় মাসে ছয় হাজার আটশ ৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে রয়েছে সিআর,

2026-10-26T00:00:00+06:00
2026-10-25T22:16:40+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
নয় মাসে ছয় হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১০:১৬ পিএম (প্রিন্ট সংস্করণ)
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত নয় মাসে ছয় হাজার আটশ ৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে রয়েছে সিআর, জিআরসহ বিভিন্ন মামলা রয়েছে। গাইবান্ধার ইতিহাসে এটি রেকর্ড সংখ্যক। গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজাউল করিম সরকার এ তথ্য জানান।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রারম্ভিক বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৫৬টি। সে সময় থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দায়েরকৃত মামলার সংখ্যা সাত হাজার ৭৮৩টি। এ ছাড়া জেলা জজ আদালত থেকে এনআই এক্টের ১৩৮ ধারার পাচ লাখ টাকার নিম্নে বদলি সূত্রে প্রাপ্ত মামলাসহ অত্র আদালতের বিচারাধীন মামলার সংখ্যা ২০ হাজার ২১৩টি। একই সময়ে ওই মামলাগুলো বিচারের জন্য বিভিন্ন আদালতে বদলিকৃত মামলার সংখ্যা ২১ হাজার ৯৭টি। বর্তমানে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ হাজার ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

আদালত সূত্রে আরো জানা গেছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রয়োজনীয় অবকাঠামো সংকট ও বিচারক সংকট রয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১১টি পদ থাকলেও চারটি পদ এখনো শূন্য রয়েছে। বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত জন বিচারক কর্মরত রয়েছে। বিচার সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২০২৫ সালের নভেম্বর মাসে গাইবান্ধায় যোগ দেয়ার পর অনেক মামলার জট কমেছে। জেলার ইতিহাসে যা রেকর্ড সংখ্যক।

গাইবান্ধা কোর্ট পুলিশ পরিদর্শক হিপজুর আলম মুন্সী বলেন, নির্ধারিত দিনে সাক্ষী না আসায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়। কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের তাগাদার কারণে আদালতে সময়মত সাক্ষী উপস্থাপন নিশ্চিত করা হয়েছে। 

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত