দামুড়হুদায় সার জব্দস্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গুদামে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদামটি সিলগালা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার। দামুড়হুদা মডেল থানার ওসি জানান, অবৈধভাবে সার মজুদের দায়ে নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষিকর্তা বাদী হয়ে মামলা করেছেন।
ইনডিয়ান সিগারেট উদ্ধারস্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ২০ হাজার ৪৩০ প্যাকেট ইনডিয়ান সিগারেট উদ্ধার করেছে এসআরবি ও বিজিবির যৌথ আভিযানিক দল। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এসআরবি। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী।
আগুনে দুই দোকান পুড়ে ছাইদেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে বাজারে আগুনের ঘটনা ঘটে। এতে দুই দোকানের মালামাল পুড়ে যায়। জানা গেছে, আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা সদরের উত্তর বাজারে আগুন লাগে।
যুবদের নিয়ে এডভোকেসি সভাস্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে যুবদের নিয়ে ‘সমতায় তারুণ্য প্রজেক্ট’ এর উদ্যোগে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা শহরের জোড়দরগাস্থ ইউএসএস কার্যালয়ে এ এডভোকেসি সভার আয়োজন করে নতুন অনুপ্রেরণা যুব এসোসিয়েশন। এতে আলোচক হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদফতর জেলা কার্যালয়ের প্রশিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, নতুন অনুপ্রেরণা যুব এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল জব্বার, আব্দুল রউফ ও সাংবাদিক নুর আলম। নতুন অনুপ্রেরণা যুব এসোসিয়েশনের সভাপতি ছবি রানীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মারুফ খান।
জার্সি বিতরণরাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
‘মাদককে না বলুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজকে ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। রবিবার সকাল রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে ইউএনও ইউছুফ হাসান ঘিলামুখ আমতলি পাড়া ক্লাবের ১৫ জন খেলোয়াড়দের হাতে এ জার্সি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজু আহম্মদ সহ ক্রীড়ানুরাগী যুবকরা।
ইসলামপুর প্রেস ক্লাবের ইলেকশনের তফশিলইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা। রবিবার প্রধান নির্বাচন কমিশনার এসএমএ হালিম দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাদক বিরোধী লিফলেট বিতরণঝিনাইদহ প্রতিনিধি
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াংস্টার হেল্পিং সোসাইটি’র উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি এম. মুরসালিন পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে সমাজের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।
মহিলা লীগ নেত্রী হত্যায় গ্রেফতার তিনঢাকা (দক্ষিণ) প্রতিনিধি
দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চান্দেরচর এলাকার মো. আশিক, গুলগুলিয়া এলাকার মো. আলমগীর হোসেন ও মধ্যপাড়া এলাকার মো. অনিক। রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক প্রেস বৃফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম।
সাজেক সংকট নিরসনে প্রতিনিধি দল গঠনস্টাফ রিপোর্টার, রাঙামাটি
রাঙামাটির সাজেকে উদ্ভূত সংকট সমাধানে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গঠন করেছে প্রশাসন। বাঘাইছড়ি ইউএনওর মধ্যস্থতায় প্রতিনিধি দলটি আজ সোমবার মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে। রবিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, ‘আমরা শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। সভায় রাঙামাটির তিন জন হেডম্যান ও কারবারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
দুই বছর পর হত্যার রহস্য উদঘাটন সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জের অটোরিকশা চালক কছিম উদ্দিন হত্যার প্রায় দুই বছর তিন মাস পর রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই ও মামলার প্রধান আসামি আব্দুল মালেক এবং তার সহযোগী কাকলী রানীকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা ছিনতাইয়ের জন্য কছিম উদ্দিনকে হত্যা করা হয়নি। দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়। গত বৃহস্পতিবার নিমগাছি এলাকা থেকে আব্দুল মালেককে, পরদিন শুক্রবার কাকলী রানীকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান।
পানিতে ডুবে দুই বোনের মৃত্যু সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে স্বর্না রানী দাস ও রুপা রানী দাস নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।