মহম্মদপুরে রঙিন তরমুজে চমক

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)

ন্যাশনাল

সবুজ পাতার ফাকে ফাকে ঝুলছে সোনালি-হলুদ ও গাঢ় সবুজ রঙের তরমুজ। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো ক্যানভাসে আকা

2026-10-11T00:00:00+06:00
2026-10-11T16:37:27+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
মহম্মদপুরে রঙিন তরমুজে চমক
এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১১.১০.২০২৬ ৪:৩৭ পিএম (প্রিন্ট সংস্করণ)

সবুজ পাতার ফাকে ফাকে ঝুলছে সোনালি-হলুদ ও গাঢ় সবুজ রঙের তরমুজ। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো ক্যানভাসে আকা চোখ জুড়ানো নিপুণ ছবি। মাগুরার মহম্মদপুর উপজেলার ভাবনপাড়া গ্রামে এখন প্রতিদিনই উৎসুক মানুষের ভিড়। অসময়ে মাচায় ঝুলন্ত এমন অদ্ভুত সুন্দর ও সুস্বাদু রঙিন তরমুজ দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। শখের বশে শুরু হলেও এই রঙিন তরমুজ চাষে এখন নতুন সম্ভাবনার আলো দেখছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. হাসানুর রহমান। রঙিন তরমুজ চাষ করে তিনি এলাকয় চমক সৃষ্টি করেছেন।

উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের মৃত বেদন আলীর ছেলে হাসানুর রহমান (৩৬)। তিনি পাচ শতাংশ জমিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ‘ব্লাক বেরী’ (গাঢ় সবুজ) এবং ‘ইয়োলো মেলন’ (সোনালি হলুদ) জাতের তরমুজ। রঙিন তরমুজ চাষের বিষয়টি গোটা এলাকায় সাড়া ফেলে দিয়েছে। এর মধ্যে হলুদ রঙের তরমুজই সবচেয়ে বেশি নজর কেড়েছে।

জানা গেছে, মাগুরা জেলা শহর থেকে এক হাজার ৩০০ টাকায় ২০ গ্রাম উন্নত জাতের বীজ কেনেন হাসানুর। এরপর নিজ হাতে পরম যত্নে তৈরি করেন চারা। চারা রোপণের দেড় মাসের মাথায় গাছে আসতে শুরু করে কাঙ্ক্ষিত ফল। বর্তমানে নেটের ব্যাগে সুরক্ষিত অবস্থায় মাচায় ঝুলছে আকর্ষণীয় হলুদ ও সবুজ তরমুজ। মাচায় ঝুলে থাকা একেকটি হলুদ তরমুজ যেন সবুজের মধ্যে আলাদা এক রঙিন সৌন্দর্য তৈরি করেছে।

সরেজমিনে দেখা যায়, বিনোদপুর-ভাবনপাড়া সড়কের পাশেই হাসানুরের এই রঙিন তরমুজের ক্ষেত। পথচলতি মানুষ কৌতূহল সামলাতে না পেরে থমকে দাড়াচ্ছেন, রঙিন তরমুজের সৌন্দর্য উপভোগ করছেন এবং মোবাইল ফোনে ছবি তুলছেন।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, প্রচলিত ফসলের পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে নতুন ও লাভজনক ফসলের চাষ সম্প্রসারণ করা গেলে কৃষিতে বৈচিত্র্য আসবে। হাসানুর রহমানের এই উদ্যোগ সেই সম্ভাবনারই একটি আশাব্যঞ্জক উদাহরণ।

মহম্মদপুর উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান শিলু বলেন, ‘আমাদের এলাকায় সাধারণত তরমুজ আবাদের প্রচলন নেই। তবে তরুণ কৃষি উদ্যোক্তা হাসানুর রহমানের এই নতুন উদ্যোগটি খুবই প্রশংসনীয় এবং সম্ভাবনাময়।’
ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত