সুনামগঞ্জে চেক বিতরণ
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৪.১০.২০২৬ ২:০৩ পিএম (প্রিন্ট সংস্করণ)
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে তিন কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মল্লিকপুর সুনামগঞ্জ জেলা পরিষদের হল রুমে উক্ত চেক হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- সমর কুমার পাল, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, সুনামগঞ্জ। মো. শুয়াইব সরকার, সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ, সুনামগঞ্জ।