গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি এ স্লোগানে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার মাহমুদ মুসুল্লী তুষার এর নেতৃত্বে

2026-10-14T17:34:20+06:00
2026-10-14T17:34:20+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার মাহমুদের নেতৃত্বে
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম  
ছবি-যাযাদি
শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি এ স্লোগানে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার মাহমুদ মুসুল্লী তুষার এর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এর নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
ঢাকা ময়মনসিংহ মহা সড়কের হোতাপাড়া থেকে ভবানীপুর পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা ১০ কিলোমিটার পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল করেন। 

এ সময় উপস্থিত ছিলেন   মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক,রিদওয়ান হোসেন ইমন, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ শাখার  ছাত্রদলের সভাপতি পারভেজ কাজী, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ খান মির্জাপুর কলেজ শাখার  ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন মির্জা,পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সামিউল ইসলাম তন্ময়  সহ গাজীপুর সদর উপজেলার বিভিন্ন  ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। 

ছাত্রদলের সভাপতি শাহরিয়ার মাহমুদ তুষার মুসুল্লী প্রতিবাদ সভায় বক্তব্যে  বলেন  সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে  নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের প্রেতাত্মা  ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এসব ছাত্রলীগের নেতাকর্মীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ার দেন এবং ছাত্রলীগের কোথাও কোন মিটিং মিছিল হলে তা গাজীপুর সদর উপজেলা ছাত্রদল রাজপথে থেকেই প্রতিহত করবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত