প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে খড়মপুর তাহফিজুল কুরআন ও নূরানী মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সাফল্য উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে খড়মপুর পূর্ব পাড়াস্থ মাদরাসার পাশে মাঠে এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আখাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হাজী সালাউদ্দিন ভূইয়া বলেন "দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক ও নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তুলতে এই মাদ্রাসার ভূমিকা প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীদের এমন সাফল্য সত্যিই গর্বের।"
অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওঃ মুফতি সাইফুজ্জামান। সভাপতিত্বে করেন, মুফতি সাইমুর রহমান খাদেম।