বেলকুচিতে শিক্ষার্থী দিয়ে পাঠদান: ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি পাঠদান করানোর অভিযোগে ১২২ নং চরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষককে ৩দিনের মধ্যে

2026-10-15T17:25:13+06:00
2026-10-15T17:25:13+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বেলকুচিতে শিক্ষার্থী দিয়ে পাঠদান: ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম  
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি পাঠদান করানোর অভিযোগে ১২২ নং চরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষককে ৩দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

​বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।

​অভিযুক্ত শিক্ষকরা হলেন— বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চরঘুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জান্নাত আরা ও লাভলী খাতুন।

​স্থানীয় ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষকরা নিয়মিত ক্লাসে না গিয়ে নিজেদের পরিবর্তে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি পাঠদান করাচ্ছিলেন। এতে ব্যাহত হচ্ছিল শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও শিক্ষার মান। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়রা গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানালে সংবাদের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস তদন্ত সাপেক্ষে এ কারণ দর্শানোর নোটিশ জারি করে।

​অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

​এ বিষয়ে বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান, সরকারি বিধিমালা ভঙ্গ করে নিজের অনুপস্থিতিতে অন্য কাউকে দিয়ে পাঠদান করানো গুরুতর শৃঙ্খলা পরিপন্থী। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ওই তিন শিক্ষককে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
  বিষয়:   বেলকুচি  শিক্ষার্থী  কারণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত