রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও সংরক্ষণের দায়ে চারজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ

2026-10-15T17:26:55+06:00
2026-10-15T17:26:55+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২৬ পিএম  
ছবি-যাযাদি
মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও সংরক্ষণের দায়ে চারজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার মিটারের বেশি ইলিশ ধরার জাল। 

 বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীসহ চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। 

 উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট ও রাঙ্গাবালী থানা পুলিশ। 

 এ সময় বঙ্গোপসাগরের মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।  

 অভিযানে একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার ৪০ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। 

 উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। 
  বিষয়:   রাঙ্গাবালী  নিষেধাজ্ঞা  ইলিশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত