শহিদ আবীর হোসেনের আত্মত্যাগের স্মরণ দিন আজ

এস আর এ হান্নান, মাগুরা

ন্যাশনাল

মাগুরার মহম্মদপুরে আজ (১৬ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা শহিদ আবীর হোসেনের আত্মত্যাগের স্মরণ দিন। ১৯৭১ সালের এই দিনে উপজেলার নহাটার জয়ারামপুরে

2026-10-16T00:00:00+06:00
2026-10-15T21:43:06+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
ফিরে দেখা-৭১
শহিদ আবীর হোসেনের আত্মত্যাগের স্মরণ দিন আজ
এস আর এ হান্নান, মাগুরা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৯:৪৩ পিএম (প্রিন্ট সংস্করণ)
শহিদ আবীর হোসেন

মাগুরার মহম্মদপুরে আজ (১৬ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা শহিদ আবীর হোসেনের আত্মত্যাগের স্মরণ দিন। ১৯৭১ সালের এই দিনে উপজেলার নহাটার জয়ারামপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন মাত্র ১৬ বছর বয়সী এই তরুণ। দেশের স্বাধীনতার জন্য তার আত্মদান আজও মহম্মদপুরবাসীর কাছে শোক, শ্রদ্ধা ও গৌরবের স্মারক।

মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে দেশমাতৃকার টানে যুদ্ধে ঝাপিয়ে পড়েন আবীর হোসেন। তিনি মহম্মদপুর উপজেলার কাশিপুর গ্রামের মুনছুর মোল্যার ছেলে। ১৬ অক্টোবর মহম্মদপুর উপজেলা সদর থেকে প্রায় ১৫-১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নহাটার জয়ারামপুর এলাকায় বিকাল থেকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল সম্মুখযুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে শত্রুপক্ষের গুলিতে রণক্ষেত্রেই প্রাণ হারান আবীর হোসেন। তার আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে নিজ গ্রামে একটি সরকারি প্রাইমারি স্কুল এবং উপজেলা সদরে একটি সাধারণ পাঠাগারের নামকরণ করা হয়েছিল তার নামে। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শহিদ আবীর সাধারণ পাঠাগারের এক সময় নিজস্ব ঐতিহ্য থাকলেও বর্তমানে তার অস্তিত্ব ও কার্যক্রম প্রায় হারিয়ে গেছে।

এ ছাড়া জয়ারামপুর যুদ্ধক্ষেত্র এলাকায়, জয়ারামপুর সপ্তগ্রাম সম্মিলনী নিম্নমাধ্যমিক স্কুলের পাশে নির্মাণ করা হয়েছে ‘মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ’। এই স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।
ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত