সাতক্ষীরায় ৩৫ হাজার মুক্তার আদলে তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরা প্রতিনিধি

ন্যাশনাল

ধান, পাট, মুগডাল ও দিয়াশলাইয়ের কাটির পর এবার ৩৫ হাজার মুক্তার আদলে তৈরি হয়েছে সাতক্ষীরায় এক দুর্গাপ্রতিমা। আশাশুনি উপজেলার বড়দল

2026-10-16T00:00:00+06:00
2026-10-15T21:42:16+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
সাতক্ষীরায় ৩৫ হাজার মুক্তার আদলে তৈরি দুর্গা প্রতিমা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৯:৪২ পিএম (প্রিন্ট সংস্করণ)
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে মুক্তাপুথি দিয়ে তৈরি প্রতিমা -যাযাদি

ধান, পাট, মুগডাল ও দিয়াশলাইয়ের কাটির পর এবার ৩৫ হাজার মুক্তার আদলে তৈরি হয়েছে সাতক্ষীরায় এক দুর্গাপ্রতিমা। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরের মুক্তাপুথি দিয়ে সাজানো হচ্ছে ১৪টি ব্যাতিক্রমধর্মী এই প্রতিমা। এরই মধ্যে অজপাড়াগায়ের এই দুর্গা মন্দিরে উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছে। গেল বছর এই মাটির প্রতিমা তৈরি হলেও দর্শনার্থীদের আকর্ষণ করতে এ বছর ব্যতিক্রমী এই আয়োজন বলে জানান মন্দির কমিটির সদস্যরা। 

মন্দির কমিটির তথ্য অনুযায়ী, প্রতিমার শরীর ও অলংকারে নিপুণভাবে বসানো হচ্ছে মুক্তাপুথি। ১৪টি প্রতিমা তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় চার লাখ টাকা। ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি প্রতিবছর দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেয়ার লক্ষ্যেই এবার মুক্তার কারুকার্য ব্যবহার করা হয়েছে।
দর্শনার্থীদের মধ্যে সুরেস কর্মকার, টুম্পা মণ্ডল, পবিত্র সরকার, অর্পিতা সরকার, শিখা রাণীসহ অনেক বলেন, এ বছর মুক্তা প্রতিমার কথা শুনে তারা দেখতে ছুটে এসেছেন। 

প্রতিমা শিল্পী প্রকাশ মণ্ডল বলেন, প্রায় আড়াই মাস ধরে চার জন শিল্পী প্রতিমার কাঠামো তৈরি, মাটির কাজ, রং ও মুক্তার কারুকার্য ফুটিয়ে তোলার কাজ করছেন। প্রতিমায় প্রায় মুক্তা পুথিতে ব্যায় হয়েছে এক লাখ টাকা। 

বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অর্ধেন্দু মণ্ডল বলেন, এ বছর একটি ব্যাতিক্রমী প্রতিমা তৈরি করা হচ্ছে। ইনডিয়ার প্রতিমার থিমের আদলে ভাষ্করে সঙ্গে পরামর্শ করে এই প্রতিমা নির্মাণ করা হচ্ছে। 

আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য বলেন, ‘বড়দল ইউনিয়নের বুড়িয়ায় মুক্তার কারুকাজের পাশাপাশি ঘুঘুমারীতে ঝরনার আদলে এবং বুধহাটা কাছারীবাড়ি ও দক্ষিণ বড়দলে ডাল দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে।’

আশাশুনির ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, ‘এ বছর আশাশুনি উপজেলার ১০৬টি মণ্ডপে দুর্গোৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেয়া হয়েছে।’
ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত