গোপালগঞ্জে ধর্ষকের যাবজ্জীবন
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৯:৪৮ পিএম (প্রিন্ট সংস্করণ)
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় ফিরোজ সিকদার নামে এক ধর্ষককে যাবজ্জীবন সশ্রম জেলদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালত। একই সঙ্গে ধর্ষককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের জেলদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।