প্রকৃতিতে শীতের আগমনী বার্তা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

ন্যাশনাল

প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। ভোরের হালকা কুয়াশা আর শীতল বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। এরই মধ্যে চুয়াডাঙ্গার

2026-10-17T00:00:00+06:00
2026-10-16T21:35:51+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৬.১০.২০২৬ ৯:৩৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবি

প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। ভোরের হালকা কুয়াশা আর শীতল বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। এরই মধ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গ্রামাঞ্চলে শুরু হয়েছে শীতের অন্যতম ঐতিহ্য খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। খেজুরগাছ প্রস্তুতের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা।

শীত মৌসুমকে সামনে রেখে গাছিরা কোমরে দড়ি বেধে একের পর এক খেজুরগাছে উঠে গাছের মাথা পরিষ্কার করছেন। গাছের শুকনো ডালপালা ও বাড়তি অংশ কেটে ফেলে রস সংগ্রহের উপযোগী করে তোলা হচ্ছে। গাছের পরিচর্যা শেষে নির্দিষ্ট স্থানে নলি বসিয়ে হাঁড়ি ঝোলানোর প্রস্তুতিও নিচ্ছেন তারা।
স্থানীয় গাছিরা জানান, খেজুরের রস সংগ্রহের মৌসুম শুরু হওয়ার আগে প্রতিটি গাছ ভালোভাবে প্রস্তুত করতে হয়। গাছের মাথা পরিষ্কার ও ছাটাইয়ের কাজ যত ভালোভাবে করা যায়, তত ভালো রস পাওয়ার সম্ভাবনা থাকে। তাই শীত আসার আগেই তারা গাছ প্রস্তুতের কাজে নেমে পড়েছেন।

জীবননগরের বিভিন্ন গ্রামে খেজুরগাছ প্রস্তুতের দৃশ্য এখন জানান দিচ্ছে—দুয়ারে কড়া নাড়ছে শীত। গাছিদের ব্যস্ততা আর খেজুরগাছের পরিচর্যার মধ্য দিয়ে ফিরে আসছে বাংলার চিরচেনা শীতের সেই ঐতিহ্যবাহী আবহ।
ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত