বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক ১

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

সারাদেশ

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলা এলাকা থেকে ২২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এঘটনায় একজনকে আটক করা

2026-10-20T19:26:16+06:00
2026-10-20T19:26:16+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক ১
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:২৬ পিএম  
ছবি-যাযাদি

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলা এলাকা থেকে ২২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়। 

জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির বিজিবি সদস্যরা। 

পরে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।আটককৃত মিজানুর রহমানের বাড়ি বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মাদক উদ্ধার ও আটকের ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত