সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, মিরপুর থানায় জিডি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে ফেসবুক পেজে রাজনৈতিক বক্তব্য প্রচারকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

2026-10-20T19:29:45+06:00
2026-10-20T19:29:45+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ, মিরপুর থানায় জিডি
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম  
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার মিরপুরে ফেসবুক পেজে রাজনৈতিক বক্তব্য প্রচারকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় দৈনিক আলোকিত সকাল-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো: সাইদুর রহমান। 

অভিযোগকারী সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর পরিচালিত  প্রতিদিনের খবর’ ফেসবুক পেজে সার ডিলারশিপ-সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপির প্রবীণ নেতা ও আমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রওশন আলী মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দেওয়া একটি বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্যে রওশন আলী মেম্বার, আমলা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন বিশ্বাসসহ কয়েকজন বিএনপি নেতা-কর্মী বক্তব্য দেন বলে জানান তিনি।

সাংবাদিকের অভিযোগ, ওই বক্তব্য প্রচারের জের ধরে গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে মিরপুর থানাধীন মহদীপুর এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে মো. মিলন আলী (৪৮) তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করেন। এ সময় বক্তব্যটি কেন প্রচার করা হয়েছে, তা নিয়ে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া মো. মশিউর রহমান কাকন (৩৫)-এর বিরুদ্ধে নিজের ফেসবুক পেজে সাংবাদিকের নামে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন ওই সাংবাদিক। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সামাজিকভাবে তাঁর মানহানি হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত প্রতিকার চেয়ে তিনি ইতিমধ্যে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে জিডির বিষয়ে পুলিশ জানায় ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সাংবাদিক সাইদুর রহমান জানাই আমাকে মিলন ফোনে প্রাণনাশের হুমকি প্রদান করেছে এবং তার ছোট ভাই ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি করছে। তাই আমি আইনের সহায়তা চেয়ে থানায় একটি জিডি করেছি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত