মেহেরপুরে বাশ শিল্পীদের মানবেতর জীবন 

ন্যাশনাল

মেহেরপুর প্রতিনিধিমেহেরপুরে প্রজন্মের পর প্রজন্ম বাশ দিয়ে তৈরি করে যাচ্ছেন বিভিন্ন গৃহস্থালি পণ্য। বাশের উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে বাশসহ কাচা

2026-10-21T00:00:00+06:00
2026-10-20T22:03:17+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
সহায়তার অভাব
মেহেরপুরে বাশ শিল্পীদের মানবেতর জীবন 
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ১০:০৩ পিএম (প্রিন্ট সংস্করণ)
নারীরা তৈরি করছে বাশের ডালা -যাযাদি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে প্রজন্মের পর প্রজন্ম বাশ দিয়ে তৈরি করে যাচ্ছেন বিভিন্ন গৃহস্থালি পণ্য। বাশের উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে বাশসহ কাচা মালের দাম। কমেছে বাশের তৈরি জিনিসপত্রের দাম। বেড়েছে পণ্য তৈরির খরচ। পর্যাপ্ত পুজি ও প্রশিক্ষণ ও আধুনিক বাজারজাতকরণের ব্যবস্থা না থাকায় ন্যায্য আয় থেকে বঞ্চিত হচ্ছেন মেহেরপুরের বাশ শিল্পের শতাধিক কারিগর। সংসার চালাতে এনজিও থেকে নিতে হচ্ছে অধিক সুদের ঋণ। ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বাশ শিল্পীদের। সরকারি সহায়তা পেলে আবারো ঘুরে দাড়ানোর স্বপ্ন এসব বাশের কারিগরদের। 

মেহেরপুর সদর উপজেলা শহরের উপকেন্দ্রে অবস্থিত বামনপাড়ায় প্রজন্মের পর প্রজন্ম শতাধিক নারী পুরুষ দল বেধে বাশ দিয়ে নিপুন হাতে তৈরি করছেন কুলা, ঝুড়ি, কাঠা, ডালি, ঝাপাসহ বিভিন্ন রকম গৃহস্থালি পণ্য। শত শত বছরের বাপ দাদার পেশা হিসেবে জড়িত বামনপাড়ার শতাধিক পরিবার বাশ শিল্পের ওপর নির্ভরশীল। পুরুষের পাশাপাশি এখানকার নারীরাও সংসার সামলিয়ে বাশ দিয়ে তৈরি করছেন গৃহস্থালি পণ্য। তবে বাশের উৎপাদন কমে যাওয়ায় কয়েক গুণ বেড়েছে বাশের দাম।

প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় বাশের তৈরি পণ্যের দাম কমার পাশাপাশি কমেছে চাহিদা। ফলে অনেকেই পেশা পরিবর্তন করেছেন। যারা এ শিল্প ধরে রেখেছেন তারাও জড়িয়ে পড়েছেন বিভিন্ন এনজিওর অধিক সুদের কবলে। সরকারি কোনো সহায়তা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন বয়সের ভারে নুইয়ে পড়া অনেক নারী-পুরুষ। পণ্য বিক্রি করে সংসার চালানো এখন তাদের বড় দায়। 

বাশের কারিগররা বলছেন, সরকারিভাবে বিনা সুদে ঋণ পেলে তারা যেমন ঘুরে দাড়াতে পারবেন; তেমনি টিকিয়ে রাখতে পারবেন তাদের পৈতৃক পেশাকে।
সদরের ইউএনও বাবলু সুত্রধর দৈনিক যায়যায়দিনকে জানান, ‘মহিলা বিষয়ক অধিদফতর, যুব উন্নয়ন ও সমাজ সেবার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ ও বিনা সুদে ঋণ প্রদানের মাধ্যমে বাশ শিল্পকে টিকিয়ে রাখতে সর্বাত্মক সহায়তা করা হবে।’

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত