মধুপুরে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ন্যাশনাল

টাঙ্গাইলের মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বনের সেগুন গাছ কাটার অভিযোগ উঠেছে। মধুপুর বনাঞ্চলের দোখলা রেঞ্জের সদর বিটের অরণখোলা ফুটবল

2026-10-23T00:00:00+06:00
2026-10-23T16:48:53+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
মধুপুরে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৪:৪৮ পিএম (প্রিন্ট সংস্করণ)

টাঙ্গাইলের মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বনের সেগুন গাছ কাটার অভিযোগ উঠেছে। মধুপুর বনাঞ্চলের দোখলা রেঞ্জের সদর বিটের অরণখোলা ফুটবল খেলার মাঠ সংলগ্ন এলাকার সেগুন বাগানে দিনের পাশাপাশি রাতেও সুযোগ বুঝে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বনাঞ্চলের গাছপালা ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, অরণখোলা ফুটবল খেলার মাঠ সংলগ্ন বন এলাকায় সেগুন গাছ কাটার ঘটনা ঘটছে। ফুটবল খেলার নাম করে  মাঠের পাশের সেগুন গাছ কেটে জমি দখলের চেষ্টা চলছে। দিনে দুপুরে প্রতিনিয়ত গাছ কাটার অভিযোগ থাকায় বন বিভাগের নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

রেঞ্জ কর্মকর্তা ফয়সাল মিয়া বলেন, ‘বনের কোন কোন এলাকায় গাছ কাটা হচ্ছে, সরেজমিন গিয়ে তদন্ত ও পরিদর্শন করছি।’
টাঙ্গাইল জেলা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বলেন, ‘এর সঙ্গে জড়িত সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত