মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরা প্রতিনিধি

ন্যাশনাল

* মাথার খুলিতে মিলল বুলেট* বিএনপি নেতারা বলছেন ‘টার্গেট কিলিং’মাগুরায় বাস টার্মিনালে দিনের আলো ফোটার আগেই প্রকাশ্যে পৌর

2026-10-23T00:00:00+06:00
2026-10-23T16:44:57+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৪:৪৪ পিএম (প্রিন্ট সংস্করণ)
শাকের হোসেন

*     মাথার খুলিতে মিলল বুলেট
*     বিএনপি নেতারা বলছেন ‘টার্গেট কিলিং’

মাগুরায় বাস টার্মিনালে দিনের আলো ফোটার আগেই প্রকাশ্যে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার শাকের হোসেনকে (৪০) মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। গত বুধবার ভোর সাড়ে পাচটার সময় শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনালের রয়েল পরিবহনের কাউন্টারে কাজ করার সময় এই ঘটনা ঘটে। নিহত শাকের শহরের পারনান্দুয়ালী এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। 

প্রথমে স্বাভাবিক বা অসুস্থতাজনিত মৃত্যু মনে করা হলেও, মরদেহ গোসলের সময় মাথার পেছন দিকে ক্ষতচিহ্ন (ছিদ্র) দেখে রহস্য ঘণিভূত হয়। পরে পুলিশে খবর দেয়া হয়। পরবর্তীতে ময়না তদন্তে তাঁর মাথার খুলির ভেতরে থেকে একটি বুলেট পাওয়ার বিষয়টি এদিন বিকালে সামনে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোর পাচটার দিকে কাউন্টারে যান শাকের। ভোর সাড়ে পাচটার দিকে একটি সাইলেন্সার পাইপবিহীন মোটর সাইকেলে করে দুই জন দুর্বৃত্ত কাউন্টারের সামনে আসে। মোটর সাইকেলের ইঞ্জিনের বিকট শব্দের সুযোগ নিয়ে পেছনের আরোহী কাউন্টারের ভেতরে ঢুকে শাকেরের মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে শাকেরকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে মাগুরা-১ আসনের এমপি মো. মনোয়ার হোসেন খান, মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতি মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী এবং বিএনপি নেতারা হসপিটালে ছুটে যান। নেতৃবৃন্দ এ ঘটনাটিকে পরিকল্পিত ‘টার্গেট কিলিং’ দাবি করে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি নেতা-কর্মী ও মটর শ্রমিকরা রাজপথে মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক সাময়িক অবরোধ করেন।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আলামত সংগ্রহসহ পুলিশের একাধিক টিম তদন্তে নেমেছে। সিসিটিভির অডিও এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে জোরাল তদন্ত চলছে এবং খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডে মূল রহস্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করছে পুলিশ।

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত