হবিগঞ্জে ব্যাটারি পুড়িয়ে তৈরি করছে সিসা

ন্যাশনাল

শেখ জোবায়ের জসিম, বানিয়াচং (হবিগঞ্জ)হবিগঞ্জের বানিয়াচং-শিবপাশা রোডের আইঞ্জন নামক এলাকায় একটি পুকুরের পাড়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফ্যাক্টরি পরিচালনার অভিযোগ

2026-10-25T00:00:00+06:00
2026-10-24T22:14:04+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
 হুমকিতে পরিবেশ এবং জনস্বাস্থ্য
হবিগঞ্জে ব্যাটারি পুড়িয়ে তৈরি করছে সিসা
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ১০:১৪ পিএম (প্রিন্ট সংস্করণ)
হবিগঞ্জে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফ্যাক্টরি —যাযাদি
শেখ জোবায়ের জসিম, বানিয়াচং (হবিগঞ্জ) 
হবিগঞ্জের বানিয়াচং-শিবপাশা রোডের আইঞ্জন নামক এলাকায় একটি পুকুরের পাড়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফ্যাক্টরি পরিচালনার অভিযোগ উঠেছে। ব্যাটারি পুড়িয়ে ধাতু আলাদা করার এ প্রক্রিয়ায় নির্গত বিষাক্ত ধোয়া, গ্যাস ও রাসায়নিক উপাদান আশপাশের পরিবেশ এবং জনস্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুকি তৈরি করতে পারে। এ ঘটনায় স্থানীয় পরিবেশ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফ্যাক্টরিটি থেকে নির্গত ধোয়া ও দুর্গন্ধের কারণে এই রোড দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ব্যাটারি পোড়ানোর সময় ধোয়া বাতাসে ছড়িয়ে পড়লে সড়ক দিয়ে চলাচলকারী মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে বিঘ্ন ঘটতে পারে। এতে চোখ জ্বালাপোড়া, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। 
ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সেখান থেকে সিসাসহ বিভিন্ন ধাতু সংগ্রহের প্রক্রিয়া পরিবেশের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। ব্যাটারিতে থাকা সিসা, ক্যাডমিয়াম, লিথিয়াম ও বিভিন্ন ধরনের এসিড এবং অন্যান্য রাসায়নিক উপাদান অনিরাপদভাবে প্রক্রিয়াজাত করা হলে তা বাতাস, মাটি ও পানিকে দূষিত করতে পারে। বিশেষ করে খোলা জায়গায় ব্যাটারি পোড়ানোর ফলে বিষাক্ত ধোয়া ও ক্ষতিকর কণা বাতাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের মতে, সিসার সংস্পর্শে এলে মানবদেহে দীর্ঘমেয়াদি বিষক্রিয়া দেখা দিতে পারে। শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। পাশাপাশি প্রাপ্ত বয়স্কদের কিডনি, স্নায়ুতন্ত্র ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুকি রয়েছে। ব্যাটারির রাসায়নিক বর্জ্য পুকুরের পানি কিংবা আশপাশের মাটিতে মিশে গেলে তা জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও ক্ষতিকর হতে পারে।
ফ্যাক্টরির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে সেখানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। ফলে ফ্যাক্টরিটির মালিকানা, ব্যাটারি পোড়ানোর প্রক্রিয়া, শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশগত অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক হরিপদ দাশ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। ফ্যাক্টরির মালিকের নাম ও মোবাইল নম্বর পাওয়া গেলে তাকে নোটিশ পাঠানো হবে বলেও জানান তিনি। 
বানিয়াচংয়ের ইউএনও (ভারপ্রাপ্ত) মেহরাব হোসাইনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত