মেয়ের হাতে মা খুন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ১১:০২ পিএম (প্রিন্ট সংস্করণ)
ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলায় বটি দিয়ে কুপিয়ে সেতারা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পূর্বচন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই বাড়ির বাসিন্দা। তিনি পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত মেয়ের নাম রানু)। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন।