সুদীপ বসাকের অপসারণ দাবিতে মানব বন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ১১:০২ পিএম (প্রিন্ট সংস্করণ)
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত, কথিত অবৈধ টেন্ডার-বাণিজ্য বন্ধ এবং প্রতিষ্ঠানটিকে ফ্যাসিস্ট মুক্ত করার দাবিতে গাজীপুরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে গাজীপুর নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানব বন্ধনে অংশগ্রহণকারীরা গাজীপুর সিটি কর্পরেশনের বিধিবহির্ভূতভাবে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকারী সুদীপ বসাকের (রাজু) অপসারণ ও বিচারের দাবি জানান। মানব বন্ধনে প্রদর্শিত ব্যানারে ‘গাজীপুর সিটি কর্পরেশনকে ফ্যাসিস্টদের পুনর্বাসন ও লুটপাটের নিরাপদ আস্তানা বানানো চলবে না’ স্লোগান তুলে ধরা হয়।