ঢাবিতে খালেদা জিয়ার প্রিয় কাঠালিচাপা গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা প্রিন্স

যাযাদি রিপোর্ট

শেষ পাতা

সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে স্মৃতিস্মারক হিসেবে খালেদা জিয়ার পছন্দের ফুল কাঠালিচাপা

2026-08-16T00:00:00+06:00
2026-08-16T03:17:36+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শেষ পাতা
ঢাবিতে খালেদা জিয়ার প্রিয় কাঠালিচাপা গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা প্রিন্স
যাযাদি রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৩:১৭ এএম (প্রিন্ট সংস্করণ)
সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে স্মৃতিস্মারক হিসেবে খালেদা জিয়ার পছন্দের ফুল কাঠালিচাপা গাছ রোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। শনিবার দুপুর ১টার দিকে ইউনিভার্সিটির মল চত্বরে রাস্তার পাশে তিনি গাছটি রোপণ করেন। এ সময় ইউনিভার্সিটি ও বিভিন্ন হল পর্যায়ের ছাত্রদলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, যে স্থানে কাঠালিচাপা গাছটি রোপণ করা হয়েছে, সেখানে আগে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। সম্প্রতি ঝড়ের কবলে পড়ে গাছটি উপড়ে যায়। পরে ওই স্থানে নতুন করে কাঠালিচাপা গাছ লাগানোর উদ্যোগ নেন ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স।

বৃক্ষরোপণ শেষে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের একটি আলোচনায় জানতে পারি যে, দেশনেত্রী খালেদা জিয়া কাঠালিচাপা ফুল পছন্দ করতেন। তিনি ১৯৯১ সালে প্রধান মন্ত্রী নির্বাচিত হওয়ার পর তেজগাঁওয়ে প্রধান মন্ত্রীর কার্যালয়ে একটি কাঠালিচাপা ফুলের গাছ লাগিয়েছিলেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে এদেশের শিক্ষা ব্যবস্থায় উনার অবদানকে স্মরণ করে আমিও ঢাকা ইউনিভার্সিটিতে একটি কাঠালিচাপা ফুলের গাছ রোপণ করলাম।’

তিনি বলেন, ‘এই গাছটি শুধু একটি বৃক্ষ নয়, এটি দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বেড়ে উঠবে। আমি এবং আমাদের নেতা-কর্মীরা গাছটি যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে পারে সে দায়িত্ব নিচ্ছি।’

ছাত্রদল নেতা প্রিন্স আরো বলেন, ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়ানো প্রয়োজন। ক্যাম্পাসের যেসব স্থানে পুরনো গাছ ঝড় বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেসব স্থানে নতুন গাছ লাগানোর উদ্যোগ অব্যাহত রাখা উচিত।

কর্মসূচিতে অংশ নেয়া ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, এদেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রতি খালেদা জিয়ার মমত্ববোধকে স্মরণ করে প্রতীকীভাবে তার পছন্দের কাঠালিচাপা গাছ রোপণ করা হয়েছে। একই সঙ্গে গাছটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। তারা বৃক্ষরোপণের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সারা দেশের শিক্ষার্থীদের বছরে অন্তত একটি বৃক্ষরোপণের উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শেষ পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত