গ্রেফতার ৬৩ বিদেশি দুই দিনের রিমান্ডে

যাযাদি ডেস্ক

শেষ পাতা

চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত

2026-09-16T00:00:00+06:00
2026-09-16T10:20:37+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শেষ পাতা
গ্রেফতার ৬৩ বিদেশি দুই দিনের রিমান্ডে
যাযাদি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১০:২০ এএম (প্রিন্ট সংস্করণ)
চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল ইসলামের আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) আদালতে ৬৩ বিদেশির প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
১১ সেপ্টেম্বর শহরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আট তলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। তবে তাদের কারো কাছ থেকে পাসপোর্ট পাওয়া যায়নি।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চায়না, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
পুলিশের দাবি, গ্রেফতার বিদেশিরা শহরের খুলশী এলাকায় একটি বাড়িতে অবস্থান করে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তাদের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শেষ পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত