ডেঙ্গু ও হাম উপসর্গে ১৬ জনের মৃত্যু

যাযাদি ডেস্ক

শেষ পাতা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে আক্রান্ত হয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরো

2026-09-15T00:00:00+06:00
2026-09-15T16:00:46+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শেষ পাতা
ডেঙ্গু ও হাম উপসর্গে ১৬ জনের মৃত্যু
যাযাদি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম  (প্রিন্ট সংস্করণ)
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে আক্রান্ত হয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরো এক হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী ও হাম উপসর্গে এক হাজার ২৩২ রোগী হসপিটালে ভর্তি হয়েছে। 

হসপিটাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আক্রান্তদের চিকিৎসা দিতে হসপিটালগুলোতে চাপ বাড়ছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং দিনের বেলায় মশার কামড় থেকে সুরক্ষার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে হাম প্রতিরোধে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

ডেঙ্গুতে আট জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে এক হাজার ৭৩৩ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পরেশনের বাইরে) ৩৮৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পরেশনে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে সাত জন রয়েছে। এ নিয়ে চলতি বছরে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৫৭০ জন।

হাম উপসর্গে আট শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ টি শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৩০ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই চার জন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হসপিটালে হামের উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ২৩২ জন রোগী এসেছে। বিভাগ-ভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫২৪ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১৫০ জন, চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১৩১ জন, ময়মনসিংহে ৫৭ জন, খুলনায় ৮৮ জন এবং রংপুরে ২৬ জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হসপিটালে হাম উপসর্গ নিয়ে মোট এক লাখ ৫২ হাজার ১১৭ রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক লাখ ৪৬ হাজার ৪০০ জন চিকিৎসা নিয়ে হসপিটাল ছেড়েছে। গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৭২০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১২৪ শিশু।
শেষ পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত