প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:১২ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের টোলপ্লাজা এলাকায় ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার।
এসময় জামান উদ্দিন সরকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের জন্য বার বার নিজের জীবন বিপন্ন করেছে। তাকে গ্রেপ্তারের পর জেলখানায় নিয়ে গিয়েছে হেঁটে হেঁটে। কিন্তু জেলখানা থেকে বের হয়েছে হুইল চেয়ারে। জেলখানার ভেতরে ডাক্তাররা তাকে স্লো পয়জন দিয়ে মৃতুর দিকে ঠেলে দিয়েছে বলে জানান তিনি।
এসময় দেশ ও জাতির অগ্রগতি-সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।