খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোণায় প্রার্থনা

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় নেত্রকোনায় প্রার্থনা সভা

2026-08-16T16:49:52+06:00
2026-08-16T16:49:52+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোণায় প্রার্থনা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম  
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় নেত্রকোনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের বড়বাজার এলাকার শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মী ছাড়াও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশ নেন। সভায় সংগঠনের নেতারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

এ সময় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক সত্যেন্দ্র পাল, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মানিক তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান।

পরে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও পরম সৃষ্টিকর্তার কাছে তাঁর জন্য শান্তি কামনা করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত