দীর্ঘ ১৪ বছর পর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত: ভাইস চেয়ারম্যান শাহীন, সেক্রেটারি মিজান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

দীর্ঘ প্রায় ১৪ বছর পর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২৮) নির্বাচন গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত

2026-09-06T19:33:33+06:00
2026-09-06T20:37:54+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দীর্ঘ ১৪ বছর পর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত: ভাইস চেয়ারম্যান শাহীন, সেক্রেটারি মিজান
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৮:৩৭ পিএম 
ছবি-যাযাদি
দীর্ঘ প্রায় ১৪ বছর পর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২৮) নির্বাচন গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ৭টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৫ জন ও ৫টি সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রেডক্রিসেন্ট নির্বাচনে নব-নির্বাচিত সদস্যগন।

রেডক্রিসেন্ট নির্বাচনে নব-নির্বাচিত সদস্যগন।


নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান শাহীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.বি.এম মোমিনুল হক পেয়েছেন ১৬৬৪ ভোট। অপর প্রার্থী ডাঃ ফরিদ উদ্দীন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট।

সেক্রেটারি পদে ২০৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মাহবুবুর রহমান পেয়েছেন ৭৭৩ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে মোঃ লুৎফুল হাই ভূঞা ৪২৮ ভোট, কামরুল ইসলাম ৩৪৯ ভোট এবং অ্যাডভোকেট মোঃ শাহ ওয়াসিম পারভেজ পেয়েছেন ২৭৮ ভোট।

কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৭ জন প্রার্থী। এদের মধ্যে সর্বোচ্চ ১৫৭৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ সাঈদ হাসান সানি, ১৪০৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুমেল উদ্দিন আহম্মেদ, ১২৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোঃ আশিকুল ইসলাম সুমন, ১০৭৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মোঃ তানভীর রুবেল এবং ১০২৭ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন কাজী মহিবুল ইসলাম ডিকন।

সদস্য পদের অন্যান্য প্রার্থীদের মধ্যে মোঃ শাহাদাৎ হোসেন ১০১৬, মোঃ গিয়াস উদ্দিন ৮ ৯০, মাইনুদ্দীন রুবেল ৮৫৬, মোঃ লতিফুর রহমান আলামিন ৮১৬, মুকিতুর রহমান ৮০৬, নাসির আহমেদ ৭২৩, মোঃ মাহাবুবুর রহমান খান ৬৪০, আব্দুল্লাহ আল মামুন ৪৮০, সাহিদুল ইসলাম অপু ৪৮০, মোঃ নাজমুল ইসলাম আকঞ্জি ৪৭৯, মুরাদ আহমেদ ৪৬৪, মনিরুল ইসলাম মানিক ৪৫৮, মোঃ মতিউল ইসলাম কবির ৪৩৪, মোঃ কামরুল হক ৪১২, মোঃ জুবায়েদ হোসেন ফয়সাল ৪০৯, আবুল কাশেম ৩৬৮, কাজী শাখাওয়াত হোসেন সোহেল ৩১২, মোঃ শরীফুল ইসলাম ২৮৪, মোঃ মোজাম্মেল হক ২৭৮, আল-আমিন মিয়া ২৪০, মোঃ আবুল বাসার ২২৫, মোঃ আলমগীর হোসেন সাগর ২০৯, অলিউর রহমান ২২২, মাজহারুল আহমদ চৌধুরী মঞ্জু ২০০, মোঃ নিশাদুল ইসলাম ১৮৮, এ.এইচ.এম. শাহীন আহমেদ ১৭৬, আশরাফুল ইসলাম বাবু ১৭৬, মোঃ আফজালুর রহমান রিপন ১৬৬, শাহআলম পালোয়ান ১৫৫, মোঃ আবদুল লতিফ লিটন ১৪৫, মোঃ রুকুন্নুজ্জামান রতন ১৪৯ ও মোঃ জিয়া কারদার নিয়ন ১০৮ ভোট পেয়েছেন।

পরে ভোট গণনা শেষে শনিবার রাত দেড়টায় ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদের এবং রোববার ভোরে সদস্য পদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন মোট ৪ হাজার ১৭৩ জন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ মাহিন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত