ওটিস এলিভেটর ও সাংহাই ফুজি-এর পরিবেশক রিম ইঞ্জিনিয়ারিং

অর্থনীতি

বাংলাদেশের এলিভেটর শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। বিশ্বখ্যাত ব্র্যান্ড ওটিস এলিভেটর (OTIS Elevator) এবং

2026-09-09T18:12:24+06:00
2026-09-09T18:12:24+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
ওটিস এলিভেটর ও সাংহাই ফুজি-এর পরিবেশক রিম ইঞ্জিনিয়ারিং
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম  
ছবি-যাযাদি
বাংলাদেশের এলিভেটর শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। বিশ্বখ্যাত ব্র্যান্ড ওটিস এলিভেটর (OTIS Elevator) এবং সাংহাই ফুজি (Shanghai Fuji)-এর অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিশ্বস্ত দুটি এলিভেটর ব্র্যান্ডকে একক প্ল্যাটফর্মের অধীনে নিয়ে এসেছে রিম।

এই কৌশলগত চুক্তিতে রিম গ্রুপের পক্ষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ইয়াসির আরাফাত খান।

এই চুক্তির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে প্রথমবারের মতো ওটিস জেন-৩™ (Otis Gen3™) সিরিজ নিয়ে আসছে রিম, যা দেশের ভার্টিকাল পরিবহন ব্যবস্থায় আধুনিক ও উন্নত প্রযুক্তির নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

দেশের ৬৪টি জেলায় দ্রুত এলিভেটর সরবরাহ, দক্ষ ও পেশাদার স্থাপন, নিয়মিত হেলথ চেক-আপ এবং নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা প্রদানে রিম প্রস্তুত রয়েছে। প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল টিম প্রতিটি প্রকল্পে নিরাপত্তা, সর্বোচ্চ কর্মদক্ষতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক স্বীকৃত ব্র্যান্ড, উন্নত টেকনিক্যাল দক্ষতা এবং বিস্তৃত সেবাকেন্দ্রের সমন্বয়ে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড দেশের বাজারে নিজেদের একটি আধুনিক, বিশ্বস্ত ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সুদৃঢ় অবস্থান তৈরি করছে।
অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত