স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শামীম আরা এমপি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা

2026-09-13T13:32:50+06:00
2026-09-13T13:32:50+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শামীম আরা এমপি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ পিএম  
যাযাদি ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না বলেছেন, সরকার স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিনিয়ত চেষ্টা করছে স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনার, যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে যায়। সবমিলিয়ে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করার পর বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ পরিমাণ বাজেট ঘোষণা করা হয়েছে। বাঁশখালীতে বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে। তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে নতুন ভবন নির্মাণ করে ১০১ শয্যায় উন্নীত করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন বিষয়ে পরবর্তী সংসদীয় কমিটির মিটিংয়ে তুলে ধরা হবে।

এ সময় মতবিনিময় সভায় বাঁশখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুমিনুল হকের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী থানার (ওসি) রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সাইফুল আমিন, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইউসূফ বদরী, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, ইব্রাহিম খলিল, অ্যাড. নাছির উদ্দিন প্রমুখ। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ মাঠে বন্যাদুর্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, উপজেলার অফিসার্স ক্লাবে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও বিএনপি দলীয় নেতাকর্মীদের সাথে পরিচিতপর্ব ও মতবিনিময় সভা করেন।'
  বিষয়:   বাঁশখালী  চট্টগ্রাম  মহিলা এমপি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত