প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম
যাযাদি ছবি বৈদ্যুতিক হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজেদুল ইসলাম মিহাদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই বৈদ্যুতিক চুলা মেরামত করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদুল ইসলাম মিহাদ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের জনাব আলী মাস্টারের ছেলে।
নিহত মাজেদুল ইসলাম মিহাদের বন্ধু মাজহারুল ইসলাম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তরা ১৬ নম্বর সেক্টরের একটি বাসায় বসবাস করতো বন্ধু মিহাদ।
গতকাল শনিবার রাতে বাসায় ফিরে রাতের খাবার রান্না করতে বিদ্যুৎতিক হিটার জালানোর চেষ্টা করে।এ সময় হিটার না জ্বলাই সুইচ বন্ধ করা ছাড়াই মেরামত করতে চাইলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে মিহাদের রুমমেটরা ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে ।