জীবননগরে জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ

জীবননগর প্রতিনিধি

সারাদেশ

কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও প্রচার লিফলেট বিতরণ করা

2026-09-13T19:53:21+06:00
2026-09-13T19:53:21+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জীবননগরে জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ
জীবননগর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম  
ছবি-যাযাদি
কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও প্রচার লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও আদর্শ সম্পর্কে অবহিত করে প্রচার লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মজলিসুল মুফাসসিরিনের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আমির ও জীবননগর পৌর মেয়র পদপ্রার্থী মো. সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, পৌর আমির মাওলানা মো. ফিরোজ হোসেন, পৌর সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল, যুব বিভাগের সভাপতি মো. আরিফুল ইসলাম জোয়ার্দারসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা।

গণসংযোগকালে বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে এবং বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি, এর অন্যতম কারণ রাষ্ট্র পরিচালনায় মানুষের তৈরি আইন ব্যবহৃত হওয়া।

বক্তারা আরও বলেন, ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তুলে ধরে বলেন, অতীতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে বিচারিক হত্যার শিকার হয়েছেন। তারা জীবন দিয়েছেন, কিন্তু আধিপত্যবাদের কাছে মাথানত করেননি।

আগামীতেও দেশে কোনো ধরনের ভারতীয় আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না উল্লেখ করে বক্তারা এ লক্ষ্যে জনগণকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত