গফরগাঁওয়ে বাবাকে কুঁপিয়ে আহতের ৪ দিন পর ছেলের মরদেহ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোজাম্মেল হক (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দত্তেরবাজার বিরই গ্রামের নদীর পাড়

2026-09-14T16:34:32+06:00
2026-09-14T16:34:32+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গফরগাঁওয়ে বাবাকে কুঁপিয়ে আহতের ৪ দিন পর ছেলের মরদেহ উদ্ধার
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম  
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোজাম্মেল হক (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দত্তেরবাজার বিরই গ্রামের নদীর পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মোজাম্মেল হক ঐ গ্রামের আজিম উদ্দিনের ছেলে। 

এ ঘটনার ৪ দিন আগে গত মঙ্গলবার সন্ধ্যায় মোজাম্মেল হকের বাবা আজিম উদ্দিন বাজার থেকে বাড়ি আসার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুঁপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আজিম উদ্দিনের ভাই  হালিম উদ্দিন বাদী হয়ে পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার ভোর ৬টায় গোয়ালঘর থেকে গরু বের করার জন্য মোজাম্মেলকে ডাক দিতে গিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।মেঝেতে পড়ে থাকতে দেখে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গফরগাঁও সার্কেলকে অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস ও পাগলা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম  জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে সোমবার দুপুরে মোজাম্মেলের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস বলেন, ঘটনাস্থলের তথ্য ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। মোজাম্মেল দীর্ঘ দিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসা চলছিল । তাছাড়া আড়াই বছর আগে বিয়ের করলেও বিয়ের ১৫ দিন পর তার স্ত্রী চলে যায় বলে জানান পরিবারের লোকজন।তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত